জলপাইয়ের তেল বা মাখন ২ টেবিল চামচ

রসুন ১ টেবিল চামচ (কুচি)

গাজর ২ কাপ (ডুমো করে কাটা)

লবণ স্বাদ অনুযায়ী

গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ

লেবুর রস ১ চা-চামচ

প্যানে তেল বা মাখন গরম করে রসুন দিয়ে খুব অল্প সময় নেড়ে সুবাস বের করুন।

এবার গাজর দিয়ে উচ্চ আঁচে ৩-৪ মিনিট নেড়ে নিন।

লবণ ও গোলমরিচ যোগ করুন।

গাজর নরম কিন্তু হালকা মচমচে—এই অবস্থায় চুলা বন্ধ করুন।

সবশেষে লেবুর রস ছিটিয়ে গরম-গরম পরিবেশন করুন।