রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও অংশগ্রহণকারী নারীদের স্মরণে নির্মিত 'জুলাই শহীদ নারী মঞ্চে'র নারী ভাস্কর্যগুলো কালো কাপড় দিয়ে বেঁধে ঢেকে রাখা হয়েছে। এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

'চব্বিশের উত্তরা' সংগঠনের সদস্য মনীষা মাফরুহা অভিযোগ করেছেন যে, কালো কাপড়ের নিচে থাকা দশটি নারী ভাস্কর্যের মধ্যে চারটি অপসারণ করা হয়েছে।

বিষয়টি জানাজানি হওয়ার পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান পুরো ঘটনাটি তদন্ত করে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।