কুমিল্লার তনু হত্যা মামলায় নতুন করে আরও দুজনের ডিএনএ প্রোফাইল প্রস্তুত এবং তনুর পোশাক থেকে সংগৃহীত ডিএনএ নমুনার সঙ্গে তা তুলনামূলক পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে এই মামলায় আরও তিনজনের ডিএনএ নমুনা পরীক্ষার আদেশ দেওয়া হয়েছিল। নতুন করে যাদের ডিএনএ পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে একজন সাবেক সেনাসদস্য রয়েছেন। উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর বাসায় ফেরেননি তনু। পরবর্তীতে তাঁর লাশ উদ্ধার করা হয়।
বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণ করল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ
২১ জুলাই, ২০২৬ এ ১১:০২ অপরাহ্ণ