দেশের বাজারে লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭’ মডেলের এই ল্যাপটপটিতে ২.৪ গিগাহার্টজ গতির এএমডি রাইজেন ৩ ৭৩২০ইউ মডেলের প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার ফলে ব্যবহারকারী সহজেই একসঙ্গে একাধিক কাজ সম্পন্ন করতে পারবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ল্যাপটপটিতে রয়েছে ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস অ্যান্টিগ্লেয়ার পর্দা। এছাড়া ১৬ গিগাবাইটের এলপিডিডিআর৫ র্যাম ও ৫১২ গিগাবাইটের এনভিএমই এসএসডি থাকায় স্বচ্ছন্দে সফটওয়্যার চালুর পাশাপাশি যেকোনো ফাইল দ্রুত আদান-প্রদান করা সম্ভব। উন্নত রেজল্যুশনের ভিডিও গেম খেলা এবং উচ্চমানের ছবি ও ভিডিও দেখার জন্য এতে যুক্ত করা হয়েছে এএমডি রেডিয়ন ৬১০এম ইন্টিগ্রেটেড গ্রাফিকস কার্ড।
অন্যান্য ফিচারের মধ্যে ল্যাপটপটিতে রয়েছে ডলবি অডিও স্টেরিও স্পিকার, শাটারযুক্ত এইচডি ওয়েবক্যাম, ওয়াই–ফাই ৬ এবং ব্লুটুথ ৫.২। সংযোগের জন্য এতে ইউএসবি টাইপ সি, ইউএসবি ৩.২, এইচডিএমআই এবং এসডি কার্ড রিডারসহ বিভিন্ন পোর্ট দেওয়া হয়েছে।
২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার টাকা। এছাড়া ল্যাপটপটি ক্রেতারা কিনলে উপহার হিসেবে পাবেন এক্সট্রিম এক্স৫০আরজি আরজিবি গেমিং হেডফোন এবং এক্সট্রিম কে৯১১সি কি–বোর্ড ও মাউস কম্বো।