স্মার্টফোন নির্বাচনের ক্ষেত্রে সাধারণত ক্যামেরা, প্রসেসিং গতি এবং ব্যাটারির সক্ষমতাকে প্রাধান্য দেন ব্যবহারকারীরা। তবে দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে ফোনের স্থায়িত্ব ও টেকসই হওয়া সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে আকস্মিক বৃষ্টি, হাত থেকে ফোন পড়ে যাওয়া কিংবা ধুলাবালির সংস্পর্শে আসার মতো সাধারণ ঝুঁকিগুলো মাথায় রেখেই বাজারে আনা হয়েছে 'টেকনো স্পার্ক ৫০ প্রো'। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেকনো বাংলাদেশ এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, "আইপি৬৮ ও আইপি৬৯ ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স প্রযুক্তির ফোনটি সর্বোচ্চ ছয় মিটার গভীর পানিতে ডুবে গেলেও সচল থাকে।"

এর ফলে বৃষ্টি বা পানির ছিটা ছাড়াও প্রতিকূল পরিবেশে ফোনটি ব্যবহার করা যাবে। এছাড়া ফোনটিতে এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স এবং ৩৬০ ডিগ্রি ড্রপ প্রোটেকশন সুবিধা যুক্ত করা হয়েছে, যার ফলে অসাবধানতাবশত হাত থেকে পড়ে গেলেও পর্দায় ফাটল বা দাগ পড়ার ঝুঁকি কম।

ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৭৮ ইঞ্চির ১২০ হার্টজ রিফ্রেশ রেটের পর্দা, যা উন্নত রেজোল্যুশনের ছবি ও ভিডিও দেখার অভিজ্ঞতা প্রদান করবে। নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তির পাশাপাশি ডিটিএস সাউন্ডসমৃদ্ধ দুটি স্পিকার থাকায় ভিড়ের মধ্যেও স্পষ্ট শব্দ শোনা যাবে। দ্রুত চার্জিংয়ের জন্য এতে দেওয়া হয়েছে ৬০ ওয়াটের সুপার চার্জিং সুবিধা এবং দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।

মিডিয়াটেক হেলিও জি১০০ আল্টিমেট প্রসেসরে চালিত এই স্মার্টফোনটিতে ওয়ান-ট্যাপ সামারাইজেশন, এআই ফ্ল্যাশমেমো, এআই রাইটিং, এআই হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্ট, এআই প্রবলেম সলভিং, এআই হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং এআই স্মার্ট শিডিউলিংসহ বিভিন্ন এআই ফিচার রয়েছে। সংস্করণভেদে ফোনটিতে ৬ ও ৮ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ভ্যাট ছাড়া ফোনটির দাম সংস্করণভেদে ২৬ হাজার ৯৯৯ টাকা ও ৩০ হাজার ৯৯৯ টাকা।

অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমের এই ফোনে ‘ফ্রিলিঙ্ক ২.০’ সুবিধা রয়েছে, যা দুর্বল নেটওয়ার্কেও কাছাকাছি থাকা একই প্রযুক্তির যন্ত্রের সঙ্গে সংযুক্ত থাকতে সাহায্য করে। এছাড়া টাচ ট্রান্সফার সুবিধার মাধ্যমে অ্যান্ড্রয়েড ও আইফোনের মধ্যে দ্রুত ফাইল আদান-প্রদান করা সম্ভব। ক্যামেরার ক্ষেত্রে পেছনে ৫০ মেগাপিক্সেলের সনি লাইটিয়া ৬০০ ফ্ল্যাশস্ন্যাপ মেইন ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের এআই ক্যামেরা ব্যবহার করা হয়েছে। পাশাপাশি অল-সিনারিও নয়েজ ক্যানসেলেশন সুবিধার কারণে ফোনকল বা অনলাইন মিটিংয়ের সময় বাইরের শব্দ কমিয়ে স্বচ্ছ কথা বলা সম্ভব হবে।