সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর গুলশানে অবস্থিত দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আদালতের নির্দেশে মালামাল ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযান চলাকালীন ওই ফ্ল্যাট দুটি থেকে পাঁচটি বিলাসবহুল গাড়ির চাবি (যার মধ্যে একটি বিএমডব্লিউ), রোলেক্সসহ আটটি দামি ঘড়ির প্যাকেট উদ্ধার করা হয়েছে। জানা গেছে, ২০১৯ সালে কেনা একটি রোলেক্স ঘড়ির দামই ২০ লাখ টাকার বেশি। এছাড়া সেখান থেকে ৩০০টির বেশি কোট, ৫৩২টির বেশি টাই, ১০০টির বেশি কামিজ এবং ৩ সেট মুক্তার গয়না জব্দ করেছে দুদক।

পাশাপাশি, যুক্তরাজ্যে সাইফুজ্জামান চৌধুরীর ১৭ কোটি পাউন্ড মূল্যের তিন শতাধিক সম্পত্তির সন্ধান পাওয়া গেছে বলে জানা গেছে।