দামি ঘড়ি, বিলাসবহুল গাড়ি কিংবা ব্যক্তিগত বিমান একজন পুরুষকে আকর্ষণীয় করে তোলে না বলে মনে করেন হলিউড তারকা জেনিফার লোপেজ। সম্প্রতি নিজের দৃষ্টিভঙ্গি ব্যক্ত করে ৫৬ বছর বয়সী এই গায়িকা-অভিনেত্রী জানান, বাহ্যিক চাকচিক্যের চেয়ে দৈনন্দিন জীবনের ছোট ছোট দায়িত্ব পালনই একজন পুরুষকে প্রকৃত অর্থে আকর্ষণীয় করে তোলে।
লোপেজ বলেন, ‘জানো, একজন পুরুষকে সত্যিকারের আকর্ষণীয় করে তোলে কী? সেটা ঘড়ি নয়, গাড়ি নয়, ব্যক্তিগত বিমানও নয়। অবশ্য এগুলো ভালো লাগতেই পারে। কিন্তু সত্যিকারের আকর্ষণীয় লাগে, যখন দেখি সে সকালে নিজের বিছানা গুছিয়ে রাখে বা রাতে আমি ক্লান্ত থাকলে আমার জন্য বাসন ধুয়ে দেয়।’