২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পূর্ব ঘোষণা অনুযায়ী ২০ জুলাই প্রকাশিত হচ্ছে না। গত ৮ জুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই তারিখ ঘোষণা করেছিলেন। তবে পরিবর্তিত পরিস্থিতির কারণে নির্ধারিত দিনে ফল প্রকাশ সম্ভব হচ্ছে না।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান আজ মুক্তকণ্ঠকে নিশ্চিত করেছেন যে, ২০ তারিখে ফল আসছে না, তবে জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি আছে।
উল্লেখ্য, ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে এই বছরের লিখিত পরীক্ষা শেষ হয়েছিল। বর্তমানে ব্যবহারিক পরীক্ষা চলছে, যা ১৪ জুন পর্যন্ত চলবে।






