কুমিল্লায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামানের সঙ্গে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলামের মধ্যে তীব্র তর্কাতর্কি হয়েছে।

প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ছাত্রদল নেতার পক্ষ থেকে 'ফ্যাসিবাদী' বলে অভিযোগ তোলা হলে তার জবাবে এসপি মো. আনিসুজ্জামান জানান, তিনি নিজেও একসময় ঢাকায় ছাত্রদল করতেন। এসময় এসপি ফখরুল ইসলামকে রাজনৈতিক মঞ্চে কোনো তথ্যপ্রমাণ ছাড়া কথা না বলার পরামর্শ দেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন যে, মামলার তথাকথিত 'বাণিজ্য' বন্ধ হয়ে যাওয়ায় ছাত্রদল নেতা ক্ষুব্ধ হয়েছেন। তবে এসপির এই অভিযোগ অস্বীকার করেছেন ফখরুল ইসলাম।