আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে মুক্তকণ্ঠ ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভার আয়োজন করা হয়। ২০২৬ সালের ২৫ জুন মুক্তকণ্ঠের কার্যালয়ে আয়োজিত এই ১৭৮তম অনলাইন পরামর্শ সহায়তা সভায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু-কিশোর ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হেলাল আহমেদ।
‘বিশ্ব মাদক সমস্যা: চলমান সংকট, নতুন চ্যালেঞ্জ এবং উদ্ভাবনী ফলাফল’ প্রতিপাদ্যের আলোকে আয়োজিত এই সভায় মাদকাসক্তির সামাজিক ও মানসিক দিক নিয়ে আলোচনা করেন ডা. হেলাল আহমেদ।
সভার শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে ডা. আহমেদ হেলাল বলেন, ‘মাদকাসক্ত ব্যক্তিকে অপরাধী হিসেবে না দেখে একজন সাধারণ রোগী হিসেবে বিবেচনা করুন। এটিকে আমাদের সমাজে কোনো ‘ট্যাবু’ বা সামাজিক কলঙ্ক (স্টিগমা) বানিয়ে ফেলবেন না, যার ফলে পরিবারগুলো লোকলজ্জার ভয়ে সত্যটি অস্বীকার বা ডিনায়াল করতে শুরু করে । তাকে সমাজ থেকে দূরে ঠেলে না দিয়ে, তাকে বুকে টেনে নিন । অন্যান্য সাধারণ রোগের মতোই প্রিয়জনকে নিজেদের কাছে রেখে, ভালোবেসে তার চিকিৎসার ভার গ্রহণ করুন । আমাদের ভালোবাসা ও সঠিক চিকিৎসার মাধ্যমেই কেবল সে এই ভুলের পথ থেকে দীর্ঘস্থায়ীভাবে সুস্থ জীবনে ফিরে আসতে পারবে।’