২০২৪ সালের ১৬ জুলাই দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে গুরুতর আহত বহু শিক্ষার্থী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ঘটনাটি জানার পর আমি ও আমার তিন সহকর্মী দ্রুত হাসপাতালে ছুটে যাই।

হাসপাতালে ঢুকতেই জরুরি বিভাগে শহীদ আবু সাঈদের মরদেহ একটি স্ট্রেচারে দেখা যায়। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবেও পরিচিত। বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়।

মরদেহের পাশে কয়েকজন শিক্ষার্থী আহাজারি করছিল। তাদের সবার চোখই অশ্রুসিক্ত ছিল।