দেশের প্রযুক্তি বাজারে লেনোভোর নতুন আট মডেলের মনিটর নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। সম্প্রতি বিসিএস কম্পিউটার সিটিতে অনুষ্ঠিত ‘সিটি আইটি মনিটর ফেস্ট’-এ এই মনিটরগুলোর উদ্বোধন করা হয়। উন্মোচিত মডেলগুলো হলো ‘লেনোভো এল২৪-৪সি’, ‘লেনোভো এল২৪ডি-৪সি’, ‘লেনোভো এল২৭-৪সি’, ‘লেনোভো ডি৩২-৪০’, ‘লিজিয়ন ২৪-১০’, ‘লিজিয়ন ২৭-১০’, ‘লিজিয়ন ২৭কিউ-১০’ এবং ‘লিজিয়ন ২৭কিউডি-১০’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি আকতার হোসেন খান, সাধারণ সম্পাদক জাহিদ আলী ভূঁইয়া, গ্লোবাল ব্র্যান্ড পিএলসির মহাব্যবস্থাপক কামরুজ্জামান ও মনিরুল মোর্শেদ, এবং লেনোভো ইন্ডিয়ার ন্যাশনাল ম্যানেজার হাসান রিয়াজ। গ্লোবাল ব্র্যান্ড পিএলসি আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘লেনোভো এল২৪-৪সি’, ‘লেনোভো এল২৪ডি-৪সি’, ‘লেনোভো এল২৭-৪সি’ মডেলের মনিটরগুলোতে ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। ১ মিলিসেকেন্ড রেসপন্স টাইমের কারণে এই মনিটরগুলোতে ভালো মানের ছবি ও ভিডিও দেখা সম্ভব।
গেমারদের জন্য বিশেষভাবে তৈরি ফুল এইচডি রেজল্যুশনের ‘লিজিয়ন ২৪-১০’ ও ‘লিজিয়ন ২৭-১০’ মডেলের মনিটর দুটির রিফ্রেশ রেট ২৪০ হার্টজ এবং রেসপন্স টাইম শূন্য দশমিক ৫ মিলিসেকেন্ড। ‘লিজিয়ন ২৭কিউ-১০’ ও ‘লিজিয়ন ২৭কিউডি-১০’ মডেলের মনিটরগুলোতেও ২৪০ হার্টজ রিফ্রেশ রেট রয়েছে, যা উন্নত মানের ছবি ও ভিডিও দেখার সুবিধা দেয়। ২৭কিউডি-১০ মডেলের মনিটরটিতে দ্রুতগতির টাইপ-সি পোর্টও রয়েছে। প্রতিটি মনিটরেই তিন বছরের বিক্রোয়োত্তর সেবা পাওয়া যাবে।






