গণিত চর্চাকে আরও আনন্দদায়ক করতে সুডোকু নিয়ে নিয়মিত আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে গণিত ইশকুল। এরই ধারাবাহিকতায় শুরু হয়েছে 'সুডোকু পর্ব–১'। এই পর্বের চ্যালেঞ্জ হিসেবে অংশগ্রহণকারীদের একটি সুডোকু সমাধান করে "A, B, C, D, E এর মান বের কর?" বলা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা গণিত ইশ্কুলের অফিসিয়াল ফেসবুক পেজে (https://www.facebook.com/PA.GonitIshkul) সংশ্লিষ্ট পোস্টের মন্তব্যের মাধ্যমে তাদের উত্তর জমা দিতে পারবেন।