বাংলাদেশ ব্যাংকের আইন বিভাগে চুক্তিভিত্তিক খণ্ডকালীন ‘লিগ্যাল রিটেইনার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ২ আগস্ট ২০২৬।

চাকরির বিবরণ—

পদের নাম: লিগ্যাল রিটেইনার

পদসংখ্যা: অনুল্লেখিত

.সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী.

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা—

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির (সমমানের সিজিপিএ) স্নাতক/স্নাতকোত্তর। সুপ্রিম কোর্টে মামলা পরিচালনায় কমপক্ষে ১০ (দশ) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিধিবিধান এবং ব্যাংকিং –সংক্রান্ত মামলা পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

চুক্তির মেয়াদ

৩ বছর।

কর্মঘণ্টা—

সপ্তাহে তিন কর্মদিবসে একটি নির্দিষ্ট সময়ে ন্যূনতম তিন ঘণ্টা সময়ের জন্য বাংলাদেশ ব্যাংকের আইন বিভাগে অবস্থান করতে হবে।

মাসিক সম্মানী—

৬০,০০০ টাকা।

.ইস্টার্ন রিফাইনারিতে নিয়োগ, পদ ৫৩.

আবেদনের নিয়ম—

আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে অথবা [email protected] বরাবর ই-মেইলে প্রেরণ করতে হবে।

আবেদনের ঠিকানা: পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা।

আবেদনের শেষ তারিখ: ২ আগস্ট ২০২৬

শর্তাবলি—

১. বাংলাদেশ ব্যাংকের বিপক্ষে/বিরুদ্ধে কোনো মামলা গ্রহণ ও পরিচালনা করা যাবে না।

২. নিয়োগকারী কর্তৃপক্ষ কোনোরূপ কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো সময় ১ মাসের নোটিশ অথবা সমপরিমাণ নোটিশ-পে প্রদানপূর্বক এই নিয়োগ বাতিল করতে পারবে। পক্ষান্তরে ১ মাসের নোটিশ অথবা সমপরিমাণ নোটিশ-পে কর্তৃপক্ষের নিকট প্রদান সাপেক্ষে নিয়োজিতব্য লিগ্যাল রিটেইনার চাকরি হতে ইস্তফা দিতে পারবেন।