দেশের অন্যতম উদ্ভাবনী আইসক্রিম ব্র্যান্ড পোলার তাদের পণ্যের তালিকায় যুক্ত করল প্রিমিয়াম স্বাদের দুটি নতুন ভেরিয়েন্ট—রোবাস্তো পিস্তা কুনাফা ও চকলেট ফিনেস্তা। বিশেষ করে দুবাইয়ের জনপ্রিয় স্বাদের সঙ্গে বাংলাদেশের ভোক্তাদের পরিচয় করিয়ে দিতেই ব্র্যান্ডটি রোবাস্তো পিস্তা কুনাফা বাজারে এনেছে।

গত রোববার ঢাকার গুলশানে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন দুটি ভেরিয়েন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে পোলার আইসক্রিমের চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম, হেড অব মার্কেটিং মো. আব্দুল্লাহ-আল-মামুন, হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সরোয়ার, হেড অব এইচআর অ্যান্ড আইটি কাজী সাইফুল ইসলাম, জিএম (ফ্যাক্টরি অ্যান্ড প্রজেক্ট) মোহাম্মাদ মইনুল ইসলাম, হেড অব সাপ্লাই চেইন সৈয়দ ইমতিয়াজ হোসেন, হেড অব প্ল্যান্ট অপারেশন মোহাম্মাদ ইফতেখার আহসান এবং হেড অব ইন্টারনাল অডিট নিজামুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পোলার আইসক্রিমের চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম বলেন, ‘ভোক্তাদের জন্য নতুন উদ্ভাবনকে পোলার আইসক্রিম সব সময় গুরুত্ব দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় পোলার ভোক্তাদের প্রিমিয়াম কোয়ালিটি ও বিশ্বমানের জনপ্রিয় স্বাদের সঙ্গে পরিচয় করাতে রোবাস্তো পিস্তা কুনাফা ও চকলেট ফিনেস্তা বাজারে নিয়ে এসেছে। শুধু নতুন পণ্যই নয়, ভোক্তার সময়কে আনন্দময় করাই আমাদের পণ্যের লক্ষ্য।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আমরা সব সময় চেষ্টা করছি প্রোডাক্টের মানোন্নয়ন নিয়ে কাজ করে ভোক্তার ক্রমপরিবর্তনশীল রুচি ও প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে বিশ্বমানের স্বাদ ও প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চিত করতে।’

বিশ্বজুড়ে জনপ্রিয় দুবাই চকলেট ট্রেন্ড অনুসরণ করে তৈরি রোবাস্তো পিস্তা কুনাফায় রয়েছে রিচ চকলেট কোটিং, ক্রিমি পিস্তাচিও এবং ক্রিসপি কুনাফার সংমিশ্রণ। অন্যদিকে, এক লিটার টাবের চকলেট ফিনেস্তা আইসক্রিমে ব্যবহার করা হয়েছে চকলেট ডাস্টের লেয়ার, রিচ চকলেট এবং প্রিমিয়াম কোয়ালিটির চকলেট ক্রাম্বল, যা চকলেট প্রেমীদের জন্য আকর্ষণীয় হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

ভোক্তার চাহিদাকে প্রাধান্য দিয়ে বিশ্বমানের প্রিমিয়াম কোয়ালিটির অঙ্গীকার নিশ্চিত করতেই পোলারের এই নতুন উদ্যোগ।