দীর্ঘ প্রায় ছয় দিন পর রোদেলা আবহাওয়ার দেখা পেল রাজধানীবাসী। আজ মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর আকাশ ঝলমল করছে। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন এলাকাতেও রোদের দেখা মিলেছে।

বৃষ্টির বিরতির পর বর্তমানে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ দেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে রোদের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া অফিস; তাদের মতে, আজ দুপুরের মধ্যে রাজধানীতে পুনরায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।