আজ রোববার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল। এবারের পরীক্ষায় মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেনপুলে ৩২ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন।

আজ (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করা হয়। বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে।