ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল—ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে ওঠার এই অনন্য রেকর্ড গড়ল।
মজার ব্যাপার হলো, সেমিফাইনালে ওঠা চারটি দলই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। বিশ্বকাপের ইতিহাসে এর আগে ১৯৯০ ও ১৯৭০ আসরে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল সেমিফাইনালে উঠেছিল। এবার তৃতীয়বারের মতো এমন ঘটনা ঘটল।
টুর্নামেন্টের সূচি অনুযায়ী, ১৪ জুলাই দিবাগত রাত ১টায় ডালাসে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। এর পরের দিন অর্থাৎ ১৫ জুলাই রাত ১টায় আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে লড়াই করবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।
সেমিফাইনালের সময়সূচি একনজরে:
ফ্রান্স–স্পেন: ১৪ জুলাই, মঙ্গলবার, রাত ১টা
আর্জেন্টিনা-ইংল্যান্ড: ১৫ জুলাই, বুধবার, রাত ১টা






