আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাজ্যে পড়াশোনার সুযোগ দিতে ‘বার্কবেক ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ ২০২৬’ চালু করেছে বার্কবেক, ইউনিভার্সিটি অব লন্ডন। শিক্ষার্থীদের জন্য টিউশন ফি কমিয়ে এ সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা প্রথম বছরের টিউশন ফির ওপর ১ হাজার থেকে ৫ হাজার পাউন্ড পর্যন্ত ছাড় পাবেন। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সীমিতসংখ্যক বৃত্তি প্রদান করবে।
আবেদনকারীদের অবশ্যই আন্তর্জাতিক বা ‘ওভারসিজ’ ফি-প্রদানকারী শিক্ষার্থী হতে হবে এবং ২০২৬ সালের শরৎকালীন সেশনের কোনো পূর্ণকালীন কোর্সে নিঃশর্ত অফার পেতে হবে। যেসব শিক্ষার্থী প্রথমবারের মতো বার্কবেক–এ ভর্তি হবেন, তাঁরাই মূলত এই বৃত্তির জন্য বিবেচিত হবেন। এটি কোনো ফুল-ফান্ডেড স্কলারশিপ নয়। এটি শুধু টিউশন ফির একটি অংশ কমায় এবং জীবনযাত্রার ব্যয়, বিমান টিকিট কেনা বা ভিসার খরচ বহন করে না।
.অক্সফোর্ড গবেষক জাকিউল যেভাবে চেভেনিং স্কলারশিপ আবেদন করেছিলেন.বিসিএসে কেন প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে আগ্রহ হারাচ্ছেন মেধাবীরা.১৮৩৬ সালে শিক্ষা কার্যক্রম শুরু করে ইউনিভার্সিটি অব লন্ডন। যুক্তরাজ্যের অন্যতম প্রাচীন এই পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়টি ১৭টি স্বায়ত্তশাসিত কলেজ এবং একাধিক কেন্দ্রীয় ইনস্টিটিউট নিয়ে গঠিত। দূরশিক্ষণের মাধ্যমে অধ্যয়নরত শিক্ষার্থীরা বিশ্বের যেকোনো প্রান্তে বসেই আন্তর্জাতিক মানের লন্ডন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি লাভ করতে পারে ইউনিভার্সিটি অব লন্ডন।
যাঁরা যুক্তরাজ্যে তুলনামূলক কম খরচে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান, তাঁদের জন্য এই বৃত্তি একটি আকর্ষণীয় সুযোগ হিসেবে বিবেচিত হতে পারে। বৃত্তিটি সরাসরি নগদ অর্থ হিসেবে দেওয়া হবে না; বরং ভর্তি হওয়ার সময় টিউশন ফি থেকে নির্ধারিত পরিমাণ অর্থ কমিয়ে দেওয়া হবে। শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা, সম্ভাবনা এবং সামগ্রিক আবেদনপত্র মূল্যায়নের মাধ্যমে বৃত্তি প্রদান করা হবে। এ ছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রচারণামূলক ও শিক্ষার্থী-সম্পৃক্ত কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ থাকতে পারে। অবশিষ্ট টিউশন ফি এবং লন্ডনে থাকার খরচ নিজের তহবিল থেকে পরিচালনার স্পষ্ট প্রমাণ বা পরিকল্পনা দেখাতে হবে। কারণ, এটি সেলফ-ফান্ডেড শিক্ষার্থীদের জন্য তৈরি।
.২০২৬ সালের জন্য এই স্কলারশিপে ধাপে ধাপে আবেদন গ্রহণ করা হচ্ছে। এবারের বৃত্তির আবেদনের সময়সীমা ১৯ জুলাই ২০২৬। এরপর চূড়ান্ত আবেদনের সুযোগ থাকবে আগামী ১৬ আগস্ট ২০২৬ পর্যন্ত।
বার্কবেক এই বৃত্তি প্রদান, পরিবর্তন বা প্রত্যাহারের একক অধিকার রাখে। এটি শুধু প্রথমবারের মতো ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য, যা সরকারি বা বেসরকারি বৃত্তিপ্রাপ্ত বা বর্তমান শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নয়। শর্ট কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন না এবং স্কলার হিসেবে প্রচারণামূলক কার্যকলাপে অংশগ্রহণের পাশাপাশি ২০২৬ সালের ৬ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি নিশ্চিত করতে ব্যর্থ হলে বৃত্তি বাতিল হয়ে যাবে। একজন শিক্ষার্থী শুধু একটি বৃত্তি পাবেন, তবে একাধিক স্কিমের ক্ষেত্রে সর্বোচ্চ মূল্যের বৃত্তিটিই প্রদান করা হবে।
বৃত্তির বিস্তারিত তথ্য পেতে লিংকে ঢুঁ মারুন।
.জার্মানিতে পড়তে কোন কোন পরীক্ষা প্রয়োজন, জেনে নিন ২০২৬ সালের নিয়ম





