দেশের পাঁচটি নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গতকাল বৃহস্পতিবারের তুলনায় পরিস্থিতির কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার মোট ছয়টি নদীর পানি বিপৎসীমার ওপরে থাকলেও আজ শুক্রবার তা কমে পাঁচটিতে দাঁড়িয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী কয়েক দিনের বন্যা পরিস্থিতি মূলত বৃষ্টির ধরনের ওপর নির্ভর করবে। আজ শুক্রবার সকাল ৯টার তথ্যের ভিত্তিতে কেন্দ্রের প্রকাশিত বুলেটিনে এই তথ্য জানানো হয়।