সুজুকি মোটর করপোরেশনের বিশেষ প্রচারণা ‘ওয়ার্ল্ড কাপ ম্যাডনেস’ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট মডেলের সুজুকি মোটরসাইকেল ক্রেতাদের জন্য রয়েছে আকর্ষণীয় সব উপহার।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো সুজুকি মোটরসাইকেল কিনলেই গ্রাহকেরা স্বয়ংক্রিয়ভাবে দৈনিক, সাপ্তাহিক ও গ্র্যান্ড প্রাইজ ড্রতে অন্তর্ভুক্ত হচ্ছেন। ক্যাম্পেইনের দৈনিক বিজয়ীরা পাচ্ছেন ৪৩ ইঞ্চি ইউএইচডি ফোর–কে গুগল টিভি। সাপ্তাহিক বিজয়ীদের জন্য রয়েছে সুজুকি জিক্সার এসএফ ২৫০ মোটরসাইকেল। আর গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকছে ১০০ ইঞ্চি ফোর–কে স্মার্ট কিউএলইডি টিভি।
পুরস্কারের পাশাপাশি নির্দিষ্ট কিছু মডেলের মোটরসাইকেল ক্রয়ে গ্রাহকদের জন্য সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধাও রাখা হয়েছে। ইতিমধ্যে বিজয়ীদের ঠিকানায় টেলিভিশন পুরস্কার সরাসরি পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছে সুজুকি কর্তৃপক্ষ। এর মাধ্যমে গ্রাহকদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি ডিজিটাল সম্পৃক্ততা ও মালিকানার আনন্দকে আরও বাড়িয়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সুজুকি মোটরবাইকের অফিশিয়াল ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হচ্ছে।






