দায়িত্ব গ্রহণের পাঁচ মাসের মাথায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যাপক রদবদলের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। এই পরিবর্তনের আওতায় নতুন পররাষ্ট্রসচিব নিয়োগের পাশাপাশি নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, দিল্লি ও লন্ডনে হাইকমিশনার এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পদে নতুন মুখ নিয়োগ দেওয়া হতে যাচ্ছে।
সূত্রের বরাতে জানা গেছে, নিউইয়র্ক ও লন্ডনের নিয়োগগুলো হবে রাজনৈতিক বিবেচনায়। সরকারের একজন নীতিনির্ধারক গতকাল মঙ্গলবার মুক্তকণ্ঠের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব পরিবর্তনের তথ্য নিশ্চিত করেছেন।






