পোলাওয়ের চাল ৪ কাপ

মুরগির হাড়ের জুস ৭ কাপ

দুধ ১ কাপ

লেবুর রস ৩ টেবিল চামচ

পেঁয়াজ বেরেস্তা আধা কাপ

পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ

পেস্তা, আমন্ড, কাজু বাটা ২ টেবিল চামচ

আদাবাটা ২ চা-চামচ

রসুনবাটা ১ চা-চামচ

তেজপাতা ২টি

দারুচিনি ৪ টুকরা

এলাচি ৪টি

লবঙ্গ ৪টি

স্টারএনাইচ ২টি

কিশমিশ ২ টেবিল চামচ

কেওড়া ২ টেবিল চামচ

গাজর কুচি ৪ টেবিল চামচ

মটরশুঁটি ৪ টেবিল চামচ

কাঁচা মরিচ ৭-৮টি

লবণ পরিমাণমতো

চিনি ২ চা-চামচ

ঘি ১ কাপ

ক্রিম আধা কাপ।মুরগির হাড়ের জুসের উপকরণ—মাঝারি আকারের মুরগির গলা ও খাঁচার হাড় পরিমাণমত, ২ চা-চামচ আদা কুচি, ১ চা-চামচ রসুন কুচি, ৪ টেবিল চামচ পেঁয়াজ কুচি, আধা চামচ লবণ ও ১২ কাপ পানি দিয়ে চুলায় দিতে হবে। ৭ কাপ হলে ছেঁকে নিন।

চাল ধুয়ে ২০ মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে ২৫ মিনিট রাখতে হবে।

ঘি গরম করে গরমমসলার ফোড়ন দিয়ে পেঁয়াজ ঘিয়া রং করে ভেজে নিন।

এবার আদা–রসুনবাটা ও চাল দিয়ে কিছুক্ষণ ভেজে হাড়ের জুস, লেবুর রস, লবণ দিতে হবে।

বাদাম বাটা দুধে গুলিয়ে দিতে হবে।

গাজর, মটরশুঁটি, কেওড়া, চিনি, কিশমিশ ও কাঁচা মরিচ দিন।

৫-৬ মিনিট পর ক্রিম ও বেরেস্তা দিয়ে মিশিয়ে নিন।

এবার ১৫-২০ মিনিট দমে রেখে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।