• ২৮টি ক্যাম্পেইন, ৯ ধরনের কুইজ, স্টুডিও শো, গেম শো
• আইফোন, স্মার্ট টিভি, ই–বাইক ও নগদ টাকাসহ মোট ১৪১৮টি পুরস্কার
.যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। ১১ জুন শুরু হওয়া ইতিহাসের সবচেয়ে বড় এই ফুটবল আয়োজনে ১২টি গ্রুপে এবারই প্রথম অংশ নিয়েছে ৪৮টি দেশ। ১৬টি ভেন্যুতে মোট ১০৪টি ম্যাচ শেষে বিশ্ব দেখবে এবারের চ্যাম্পিয়নদের।
বিশ্বকাপের উৎসব উদযাপনে দর্শক–পাঠকদের জন্য নানা ধরনের ক্যাম্পেইন আয়োজন করেছে মুক্তকণ্ঠ ডিজিটাল। যেগুলোতে তুলে ধরা হচ্ছে অংশগ্রহণকারী দল ও খেলোয়াড়দের জানা–অজানা চমকপ্রদ তথ্য–গল্প এবং ফুটবল ইতিহাসের নানা রেকর্ড। থাকছে কুইজ প্রতিযোগিতাও। যেগুলোতে অংশ নিয়ে আইফোন, স্মার্ট টিভি, ই–বাইক, গ্যাজেট ও নগদ টাকাসহ মোট ১৪১৮টি পুরস্কার জিতে নেওয়ার সুযোগ রয়েছে।
.ফুটবলসিগমা: বিশ্বকাপ চলাকালীন ৩৯ দিনই থাকছে কুইজ ও পুরস্কার। footballsigma.prothomalo.com ওয়েবসাইটে প্রকাশিত কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে প্রতিদিন লিডারবোর্ডে থাকা শীর্ষ ১১ জনের প্রত্যেকে পাচ্ছেন বিকাশে ১ হাজার টাকা। টুর্নামেন্ট শেষে প্রতিদিনের বিজয়ীদের মধ্যে দৈবচয়নের ভিত্তিতে মেগা বিজয়ীরা পাবেন ই–বাইক, এলইডি টিভি এবং আইফোন–১৭।
.www.nagadwcquiz.com–এ প্রতিদিন প্রকাশিত কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে বিজয়ী ৪ জন পাচ্ছেন নগদ অ্যাকাউন্টে ৫০০ টাকা করে পুরস্কার। টুর্নামেন্ট শেষে তিন জন মেগা বিজয়ী পাবেন মোট ১ লাখ ৫০ হাজার টাকা—চ্যাম্পিয়ন ১ লাখ, ১ম রানারআপ ৩০ হাজার এবং ২য় রানারআপ ২০ হাজার টাকা।
.বিশ্বকাপের সেরা পাঁচ দলের ইতিহাস, ফুটবলারদের জানা–অজানা তথ্য, রেকর্ড ও পরিসংখ্যান নিয়ে ভিডিও সিরিজ। উপস্থাপনায় রয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার শেখ মোরছালিন ও ফরোয়ার্ড মোহাম্মদ ফয়সাল আহমেদ ফাহিম। www.credencefootballgenius.com ওয়েবসাইটে ভিডিও প্রকাশের পর কুইজের উত্তর দিতে হবে। দ্রুততম সময়ে সঠিক উত্তর দিয়ে লিডারবোর্ডে থাকা শীর্ষ ৩০ জনের মধ্যে ৫ জন টাইম জোনের পক্ষ থেকে ক্রিডেন্সের হাতঘড়ি এবং ২৫ জন পাবেন গিফট ভাউচার।
.www.pustiglorywc.com–এ কুইজভিত্তিক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে চার রাউন্ডে। প্রতি রাউন্ডে তিনজন করে মোট ১২ জন বিজয়ী পাবেন আকর্ষণীয় গ্যাজেট। একজন মেগা বিজয়ী পাবেন স্মার্টফোন।
.www.ssgfootballgenius.com–এ কুইজ খেলে প্রতি ম্যাচে একজন করে মোট ১০৪ জন পাবেন সুপার ষ্টারের পক্ষ থেকে বিশেষ পুরস্কার। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের বিজয়ীদের জন্য থাকবে কম্বো গিফট।
.www.ucsifootballmaster.com–এ কুইজে অংশগ্রহণকারীদের মধ্যে নির্বাচিত ২০ জন বিজয়ী পাবেন আকর্ষণীয় গিফট হ্যাম্পার।
.রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস মেড–স্টুডেন্টস ফুটবল ফিভার: বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১০ পর্বের বিশেষ অনুষ্ঠান। ফুটবলভিত্তিক কুইজ ও গেমে অংশ নিয়ে প্রতি পর্বে ১০ জন পাচ্ছেন পুরস্কার। উপস্থাপনায় আবু হেনা রনি।
ক্লিয়ার মেন ফুটবল ব্যাটল: ১০ পর্বের স্ট্রিট শোটিতে থাকছে মজার ফুটবল চ্যালেঞ্জ ও কুইজ। প্রতি পর্বে ৪ জন পাচ্ছেন পুরস্কার। উপস্থাপনায় আফনান আহমেদ রাশেদ।
ক্লিয়ার মেন বিশ্বকাপের রঙ–উল্লাসে: প্রিয় দলের প্রতি সমর্থন জানিয়ে উদ্যাপনে মেতেছে রাজধানীসহ সারা দেশের সমর্থকেরা। তাঁদের সেসব মুহূর্ত এবং উদ্যাপনের ব্যতিক্রমী খবর নিয়ে পাঁচ পর্বের ভিডিও।
সেনসেশন রেকর্ড অ্যালার্ট: বিশ্বকাপে শুধু মাঠে দুটি দল জেতার জন্যই মুখোমুখি হয় না, সৃষ্টি হয় নানা রেকর্ডও। ফিফা বিশ্বকাপ ইতিহাসের ব্যতিক্রমী ও চমকপ্রদ নানা রেকর্ড নিয়ে পাঁচ পর্বের তথ্যভিত্তিক ভিডিও।
টুইংমাল: তারকাদের অংশগ্রহণে রম্যবিতর্ক অনুষ্ঠান। পছন্দের দল ও খেলোয়াড় নিয়ে মজার যুক্তি–তর্ক–বিশ্লেষণে ১০ পর্বের অনুষ্ঠান। প্রতি পর্বের ওপর থাকবে কুইজ। ভাগ্যবান সঠিক উত্তরদাতার জন্য রয়েছে পুরস্কার। উপস্থাপনায় আবু হেনা রনি।
সবগুলো ভিডিও কনটেন্টই প্রচার হচ্ছে মুক্তকণ্ঠের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।
.মুক্তকণ্ঠের ফেসবুক পেজে চলছে নানা ধরনের কুইজ আয়োজন—
এসিআই সল্ট পিউর প্রেডিকশন: ম্যাচ শুরুর আগেই কমেন্টের মাধ্যমে দর্শকরা জানাচ্ছেন প্রেডিকশন। প্রতি ম্যাচে লটারির মাধ্যমে বিজয়ী একজন পাচ্ছেন ২০০ টাকা মোবাইল রিচার্জ। টুর্নামেন্ট শেষে ১০ জন মেগা বিজয়ী পাবেন গিফট হ্যাম্পার।
কনকা প্রেডিক্ট টু উইন: প্রতি ম্যাচে গোল প্রেডিকশনকারীদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী একজন পাচ্ছেন পোর্টেবল ব্লেন্ডার। টুর্নামেন্ট শেষে তিন জন মেগা বিজয়ী পাবেন একটি করে কনকা টিভি।
অলিম্পিক ফুটবল আইকিউ চ্যালেঞ্জ: প্রতিদিন একটি করে কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে একজন পাচ্ছেন গিফট হ্যাম্পার।
এ ছাড়া মুক্তকণ্ঠের সোশ্যাল মিডিয়ায় রয়েছে প্রতিদিনের ম্যাচ সূচি, ফ্রেশ ফিকশ্চার, পোলার ‘মন ভালো থাক মোমেন্ট’ ও ‘ম্যাচ বিজয়ী’, বিকাশ ‘মোমেন্ট অব দ্য ডে’, এসএমসি ‘মোমেন্ট অব দ্য ডে’, কোভে ‘স্পেশাল ম্যাচ–মোমেন্ট’ ইত্যাদি আয়োজন।
মুক্তকণ্ঠ ডিজিটালের বিশ্বকাপের আয়োজন সম্পর্কে জানতে ভিজিট করুন।






