দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষ্যে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে একটি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টায় এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
উক্ত সভায় বিরোধীদলীয় উপনেতা, বিরোধীদলীয় চিফ হুইপ এবং বিরোধীদলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।