মধ্যবিত্ত এক শিক্ষক বাবার সন্তান তানভীর রহমান। তাঁর ছোটবেলায় এলাকায় তখন বিদ্যুৎ ছিল না। হারিকেন আর মোমবাতির আলোয় রাত জেগে পড়াশোনা করেছেন। সেই সংগ্রামের পথ পেরিয়ে প্রথমবার বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় অংশ নিয়েই পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন নেত্রকোনার এই যুবক। গত রোববার প্রকাশিত ৪৭তম বিসিএসের ফলাফলে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জন করেন তানভীর রহমান। তাঁর এই সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।