পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আশরাফুর রহমান ও সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান খানের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে তথ্যানুসন্ধানের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ৪ নভেম্বর দুদক কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেয়। পরে দুদকের মাঠপর্যায়ের কর্মকর্তাদের তথ্যানুসন্ধানের নির্দেশনা দেওয়া হয়।

দুদক সূত্র জানিয়েছে, পুলিশের সাবেক ডিআইজি মো. আশরাফুর রহমানের বিরুদ্ধে ময়মনসিংহ রেঞ্জে থাকা অবস্থায় কোটি কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। একই ধরনের অভিযোগ ওঠে ময়মনসিংহের কোতায়ালি থানার সাবেক ওসি শফিকুর রহমান খানের বিরুদ্ধে।

এসব অভিযোগের বিষয়ে তথ্যানুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দুদক। তথ্যানুসন্ধানের জন্য কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়েছে।