মেয়ের কলেজে হোস্টেলের সিট বরাদ্দ দেওয়া হবে। এ জন্য বাবা আরিফুর রহমান চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে রওনা দিয়েছিলেন মেয়ের কলেজের উদ্দেশে। কক্সবাজারের চকরিয়ায় নানাবাড়ি থেকে মেয়ে সুমাইয়াও রওনা দিয়েছিলেন কলেজের পথে। রাঙ্গুনিয়া থেকে বাসে উঠে মেয়ে কত দূর এসেছে, তা জানতে মুঠোফোনে কল করেন বাবা। ফোন ধরেন অচেনা এক তরুণ। বলেন, ‘মুঠোফোনের মালিক বেঁচে নেই।’ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় দাঁড়িয়ে এ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন আরিফুর রহমান।

তপ্ত রোদের পর সীমান্তের শূন্যরেখায় অনিশ্চিত রাত কাটবে নারী-শিশুসহ ৯ জনের
২৪ জুন, ২০২৬ এ ৬:১৬ অপরাহ্ণ





