ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনভূত হয়েছে। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে এই ভূমিকম্প হয়। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা ইয়াসমিন রাত ৯টা ৩৮ মিনিটে মুক্তকণ্ঠকে বলেছেন, ভূমিকম্পের মাত্রা কত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।