‘ডিজিটাল ডিসকভারি ডে’ ২০২৬ আয়োজন করেছে মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেড। সম্প্রতি অ্যাবট ডায়াগনস্টিকসের সহযোগিতায় এ আয়োজন করা হয়।
রাজধানীর এয়ারপোর্ট–সংলগ্ন ক্রাউন প্লাজায় এ অনুষ্ঠান হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বাস্থ্যসেবা পেশাজীবী, ল্যাবরেটরি–বিশেষজ্ঞ, হাসপাতাল প্রশাসক, শিল্প খাতের নেতারা অংশ নেন। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল—‘উদ্ভাবনের মাধ্যমে স্বাস্থ্যসেবার অগ্রযাত্রা’।
অনুষ্ঠানের উদ্বোধন করেন অ্যাবটের কোর ডায়াগনস্টিকসের ডিস্ট্রিবিউটর অপারেশন ম্যানেজার চন্দ্রেশ মাদানি ও মেডিপ্যাক টেকনোলজিসের প্রধান পরিচালক কর্মকর্তা শামসুদ্দিন জিয়া।
শামসুদ্দিন জিয়া বলেন, ‘ডিজিটাল রূপান্তর ও ইন্টেলিজেন্ট ডায়াগনস্টিকসের মাধ্যমে স্বাস্থ্যসেবা দ্রুত পরিবর্তিত হচ্ছে। ডিজিটাল ডিসকভারি ডের মাধ্যমে আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে স্বাস্থ্যসেবা পেশাজীবীরা বৈশ্বিক উদ্ভাবনের সঙ্গে পরিচিত হতে পারবেন, জ্ঞান বিনিময় করতে পারবেন। এমন প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন, যা বাংলাদেশের স্বাস্থ্যসেবার দক্ষতা, নির্ভুলতা ও রোগীসেবার মানোন্নয়নে সহায়ক হবে।’
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন মেডিপ্যাক টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দিন হাসান রশিদ। তিনি বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী সমাধান পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাবটের কোর ডায়াগনস্টিকসের ব্যবস্থাপন সিহি পার্ক, ডিজিটাল হেলথ সল্যুশনস নির্বাহী ক্রিস্টিন গোপালাকৃষ্ণন, ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট এস এম মাহবুবুল আলম প্রমুখ।






