জীবনের নতুন অধ্যায় শুরু করছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক শেখ সাদী। গত শুক্রবার পারিবারিক আয়োজনে তাঁর আংটিবদল হয়েছে। বিষয়টি মুক্তকণ্ঠকে নিশ্চিত করেছেন এই গায়ক। আংটিবদলের সিদ্ধান্তটি যে পরিকল্পিত ছিল না, সেটিও জানিয়েছেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। তিনি যুক্তরাষ্ট্রে থাকেন এবং সেখানকার একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। শুক্রবার ঢাকার শাহজাদপুরে কনের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আংটিবদল অনুষ্ঠান হয়েছে।
বাবা নেই, তবু ১৬ আগস্ট—আইয়ুব বাচ্চুর পরিবারের জন্মদিন
১৬ আগস্ট, ২০২৬ এ ৬:৩৬ অপরাহ্ণ