লালমনিরহাটের পাটগ্রামের কালিরহাট সীমান্তে সার্চলাইট বন্ধ করে তিনজনকে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের টহল দলের অবস্থানের কারণে সেই অপচেষ্টা ব্যর্থ হয়। গতকাল রোববার রাত আটটার দিকে সীমান্ত পিলার ৮৫৫/এমপিতে এ ঘটনা ঘটে। লালমনিরহাট ৬১ বিজিবির (তিস্তা ব্যাটালিয়নের) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

.

আজ সোমবার পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘রোববার রাত আনুমানিক ৮টার দিকে লালমনিরহাট তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) আওতাধীন লালমনিরহাটের পাটগ্রামের কালিরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৫৫/ এমপি বরাবর প্রতিপক্ষ ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাওয়ারিকামারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তিনজনকে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছে এনে সার্চলাইট বন্ধ করে গেট দিয়ে বাংলাদেশে পুশ ইনের অপচেষ্টা করেন। বিজিবির টহল দলের সদস্যদের সক্রিয় অবস্থানের কারণে কোনো পুশ ইনের ঘটনা ঘটেনি। পরবর্তী সময়ে ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার অপর পার্শ্বে আর দেখা যায়নি।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিজিবি ও স্থানীয় জনগণ সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

.ঠেলে পাঠানোর চেষ্টা চলছেই, বৈঠকে বিজিবি–বিএসএফ, আলোচনায় কী .

লালমনিরহাট ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম মুক্তকণ্ঠকে বলেন, সীমান্তের সার্চলাইট বন্ধ করে তিন ব্যক্তিকে রোববার রাতে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার গেট দিয়ে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির সক্রিয় অবস্থানের কারণে তারা পুশ ইন করতে পারেনি। সীমান্ত এলাকায় নজরদারি ও বিজিবির টহল জোরদার করা হয়েছে।

.জামালপুর সীমান্তে ঠেলে পাঠানো প্রতিরোধে বিজিবির সঙ্গে গ্রামবাসীর পাহারা