বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল–২০২৬ সরাসরি সম্প্রচার করতে সরকারের সঙ্গে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে রাষ্ট্রীয় প্রচারমাধ্যম বিটিভি সরাসরি খেলা সম্প্রচার করবে। ফলে বাংলাদেশে ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা দেখা যাওয়া নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কেটেছে। আজ বুধবার তথ্য মন্ত্রণালয় ও বিটিভির দুটি সূত্র মুক্তকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ নিয়ে সংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি।
বায়োসিমিলার ও ভ্যাকসিন উৎপাদনে স্বনির্ভর হতে দ্রুত জাতীয় কৌশল প্রণয়ন করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৬ আগস্ট, ২০২৬ এ ৯:৩৪ অপরাহ্ণ