গত শুক্রবার সকালে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে একটি ছয়তলা আবাসিক ভবনে আগুন লাগে। এ ঘটনায় শিশুসহ দুই পরিবারের ছয়জন মারা যান। তদন্ত কমিটির সদস্য ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চল-৩-এর উপসহকারী পরিচালক মো. আবদুল মান্নান মুক্তকণ্ঠকে বলেন, দোতলার একাংশ ও তিনতলা মিলে ডুপ্লেক্স ফ্ল্যাটে থাকেন ভবনমালিক জুয়েল মোল্লা। দোতলা ডুপ্লেক্স ফ্ল্যাটের ডাইনিং রুমে আগুনের সূত্রপাত হয়েছিল। তাই ওই কক্ষে থাকা জিনিসপত্র ভস্মীভূত হয়েছে। সে তুলনায় রান্নাঘর কম পুড়েছে।
কুষ্টিয়ায় হঠাৎ বদলি দুই থানার ওসির
১৬ আগস্ট, ২০২৬ এ ৭:১৮ অপরাহ্ণ