দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে সাক্ষাতের ছবি গত মার্চে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন সরদার আজমুন। তাতেই চটে যায় ইরান সরকার। দেশটির জাতীয় দলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ এই গোলদাতাকে তখন দল থেকে বহিস্কার করা হয়েছিল। বিশ্বকাপে খেলার সম্ভাবনাও একপ্রকার শেষই হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত সেটিই সত্যিই হলো। আজমুনকে ছাড়াই গত শনিবার বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ইরান। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী চূড়ান্ত স্কোয়াড সর্বোচ্চ ২৬ জনে নামিয়ে আনতে হবে।
.বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তুরস্কে একটি প্রস্তুতি ক্যাম্প করবে ইরান ফুটবল দল। আজ সকালেই তাদের তুরস্কে উদ্দেশে দেশ ছাড়ার প্রস্তুতি নেওয়ার কথা। তুরস্কের ক্যাম্পের জন্য ঘোষণা করা ৩০ জনের স্কোয়াডে আজমুনের অনুপস্থিতি পুরোনো বিতর্কটাই সামনে টেনে এনেছে। দুবাইয়ের শাসকের সঙ্গে তোলা ছবি নাকি পারফরম্যান্স—কীসের জন্য বাদ পড়লেন আজমুন?
.আজমুন পরবর্তী সময়ে দু্বাইয়ের শাসকের সঙ্গে তোলা ছবিগুলো মুছে ফেললেও ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ব্যাপক সমালোচনার সন্মুখীন হন। যদিও ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, বায়ার লেভারকুসেন ও এএস রোমার সাবেক এই তারকা স্ট্রাইকার মূলত চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন। ইরানের কোচ আমির ঘালেনোইও এমন বিতর্ক উড়িয়ে দিয়ে বলেছেন, ‘সৃষ্টিকর্তার কসম খেয়ে বলছি, খেলোয়াড় নির্বাচনে মাঠের পারফরম্যান্স ও কৌশলগত যোগ্যতা ছাড়া অন্য কোনো বিষয় কাজ করেনি। আমি সম্পূর্ণ এই ভিত্তির ওপর দাঁড়িয়েই ৩০ জন খেলোয়াড়কে বেছে নিয়েছি।’
.গোল করছেন, করাচ্ছেন—বিশ্বকাপে এমন মেসিকেই দেখার অপেক্ষা.দুবাইয়ের শাসকের সঙ্গে তোলা ছবিগুলো আজমুন পোস্ট করার কিছুদিন আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই ঘটনার জের ধরে সংযুক্ত আরব আমিরাতে রকেট ও ড্রোন হামলা চালায় ইরান। এই ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই দুবাইয়ের শাসকের সঙ্গে আজমুনের সেই ছবি বিতর্ক উসকে দেয়। দুবাইয়ের ক্লাব শাবাব আল আহলিতে খেলেন ৩১ বছর বয়সী আজমুন। ইরানের হয়ে ৯১ ম্যাচে ৫৭ গোল করেছেন তিনি।
.টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আরিজোনার টুকসনে তাদের বেস ক্যাম্প স্থাপন করা হবে। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। গ্রুপ ‘জি’-তে তাদের বাকি দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও মিসর। যুক্তরাষ্ট্রের মাটিতেই এ দুটি ম্যাচ খেলবে ইরান।
.বিশ্বকাপের দল ঘোষণার আগে নেইমারের বদলি নিয়ে এ কোন নাটক





