সেলিনা আক্তার শেয়ার করেছেন সালাদ-দইয়ের সহজ রেসিপি।

  • টমেটোকুচি আধা কাপ
  • শসাকুচি ১ কাপ
  • ক্যাপসিকামকুচি সিকি কাপ
  • পেঁয়াজকুচি ৩ টেবিল চামচ
  • পানি ঝরানো টক দই আধা কাপ
  • সবুজ সস (ধনেপাতা ১০-১২টা, পুদিনাপাতা ১০-১২টা ও কাঁচা মরিচ ২টা একসঙ্গে বাটা) ২ চা-চামচ
  • গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ
  • চাট মসলাগুঁড়া আধা চা-চামচ
  • মেয়নেজ ২ টেবিল চামচ
  • লবণ স্বাদমতো

দই-চানাচুর বানানোর নিয়ম:

  • প্রথমে একটি পাত্রে টমেটো, শসা, ক্যাপসিকাম, পেঁয়াজকুচি ও লবণ মিশিয়ে রাখুন।
  • অন্য একটি পাত্রে পানি ঝরানো টক দইয়ের সঙ্গে সবুজ সস, চাট মসলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া ও মেয়নেজ ভালোভাবে মিশিয়ে নিন।
  • পরিবেশনের ঠিক আগে দইয়ের মিশ্রণ সালাদের সঙ্গে মিশিয়ে পরিবেশন করুন।