রাজধানীর বনানী থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের কিছু নেতা–কর্মী নিজেদের মধ্যে ঝগড়া–মারামারি ছাড়াই মিলেমিশে ভাগ–বাঁটোয়ারার মাধ্যমে ময়লা–বাণিজ্য কীভাবে ‘সফলভাবে’ চালানো যায়, তা করে দেখিয়েছিলেন। গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই বাণিজ্য তাঁদের হাতছাড়া হয়ে যায়। তবে তাঁদের দেখানো পথ অনুসরণ করে ময়লা–বাণিজ্য বহাল রাখা হয়েছে। এখন এই কাজটি করছেন বনানী থানা এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের কিছু নেতা–কর্মী।