বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব চলছে সমুদ্রতীরবর্তী ফ্রান্সের কান শহরে। চলচ্চিত্র তারকাদের উপস্থিতি ও চলচ্চিত্রপ্রেমীদের উত্তেজনায় মুখরিত হয়ে উঠেছে এই শহর। লালগালিচায় তারকারা আভিজাত্যপূর্ণ পোশাকে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থিত হয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছেন। চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী, প্রযোজক এবং বিভিন্ন দেশের সংস্কৃতিবিষয়ক ব্যক্তিত্বদের উপস্থিতিতে উৎসব যেন হয়ে উঠেছে বৈশ্বিক চলচ্চিত্র মিলনমেলা। গতকাল বাংলাদেশ সময় রাত ১১টার দিকে তারকারা লালগালিচায় হাজির হয়েছিলেন।