মুক্তকণ্ঠ ট্রাস্টের নিয়মিত মাদকবিরোধী পরামর্শ সভায় উপপরিচালক মো. খোরশেদ আলম শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, জীবনের কোনো অবস্থাতেই মাদক গ্রহণ করা যাবে না।

২০২৩ সালের ৯ মে ময়মনসিংহ নগরের রয়েল মিডিয়া কলেজ মিলনায়তনে মুক্তকণ্ঠ ট্রাস্টের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপতির উপপরিচালক মো. খোরশেদ আলম ও পরিদর্শক মো. কবীরুল হাসান পরামর্শ দেন। এই সভা থেকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরা হলো।

সভায় মাদকের ভয়াবহতা তুলে ধরে উপপরিচালক বলেন, ‘মাদক সেবনের ফলে একজন ব্যক্তির শুধু শারীরিক ক্ষতিই হয় না, বরং তার আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধ বিলুপ্ত হয়। মাদকাসক্ত ব্যক্তি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং কালক্রমে জটিল মানসিক রোগে আক্রান্ত হয়। এর ফলে ব্যক্তির পাশাপাশি পরিবার ও সমাজ চরম অনিশ্চয়তার মুখে পড়ে।’

শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জীবনে নানা পরিস্থিতি বা সমস্যার সৃষ্টি হতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই মাদক গ্রহণ করা যাবে না।’