দেশের শীর্ষস্থানীয় রেফ্রিজারেটর ব্র্যান্ডগুলোর যাচাইবাছাই করা পণ্য এক প্ল্যাটফর্মে কেনার সুন্দর সুযোগ এসেছে ফের। ‘সুস্থ রাখতে শরীর ও মন, খাবারের হোক সতেজ সংরক্ষণ’ স্লোগানে আজ বুধবার অনলাইনে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী ‘রেফ্রিজারেটর মেলা’। এ মেলা চলবে ২২ মে পর্যন্ত। পঞ্চমবারের মতো মুক্তকণ্ঠ ডটকম এই মেলার আয়োজন করেছে। আয়োজনের ব্যাংকিং পার্টনার হিসেবে রয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।

আয়োজকদের জানানো মতে, এবারের মেলায় অংশ নিয়েছে হায়ার বাংলাদেশ, যমুনা ইলেকট্রনিক, ইলেক্ট্রো মার্ট (কনকা), ট্রান্সকম ডিজিটাল, ভিশন ইলেকট্রনিকস এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ। ১০ দিন ধরে চলতে থাকা এই অনলাইন উৎসবে কেবল রেফ্রিজারেটর প্রদর্শনই নয়, বরং ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে বিশেষ ছাড় ও সুবিধাও রয়েছে। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের রেফ্রিজারেটরের বৈশিষ্ট্য, দরদাম, বিশেষজ্ঞ মতামত, ফিচার, শোরুম রিভিউ, তারকাদের রিভিউ ভিডিওসহ নানা আয়োজন রয়েছে।

মেলা সম্পর্কে বিস্তারিত জানতে এবং পছন্দের রেফ্রিজারেটর খুঁজে নিতে ভিজিট করুন: refrigeratormela.pro।