কক্সবাজারের চকরিয়ায় এক সাবেক কলেজশিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবারাত্রি সাড়ে তিনটার সময় উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের মাঝেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাবেক শিক্ষকের নাম মৃত আবু তাহের সিকদার। তিনি চকরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে আবু তাহের সিকদারের বাড়ির প্রধান ফটকের তালা কেটে একদল ডাকাত ভেতরে ঢোকে। তারা আবু তাহেরের ছেলে কামরুল সিকদারকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে হাত–পা ও মুখ বেঁধে ফেলে। এরপর আলমারির চাবি কেড়ে টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে।

কামরুল সিকদার মুক্তকণ্ঠকে বলেন, ডাকাতির সময় চিৎকার করলে তাঁর স্ত্রী ও মাকে মারধর করা হয়। ডাকাত দল আলমারি থেকে ১ লাখ ৬০ হাজার টাকা ও সাড়ে সাত ভরি স্বর্ণালংকার লুট করেছে। ভোর চারটার দিকে তারা চলে যায়।

কামরুল সিকদার বলেন, ডাকাতরা চলে যাওয়ার পর তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে ঘটনার খবর দেন। এরপর পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন মুক্তকণ্ঠকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।