মানুষকে হত্যা করা মানুষের জন্য মোটেও সহজ নয়, তাই মানুষ দূর থেকে বুলেট ছোড়ে—এ কথা লিখেছিলেন ডাচ লেখক রুটখার ব্রেগমান। তারপরও কখনো কখনো কোনো মানুষ এমন এক অন্ধকারে ডুবে যায়, যেখানে নিজের সন্তানের মুখও তাকে থামিয়ে রাখতে পারে না। গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গত শুক্রবার এক নারী, তাঁর তিন সন্তান ও তাঁর ভাইকে হত্যার ঘটনায় অনেকের মনেই জাগিয়ে তুলেছে একটি প্রশ্ন, তা হলো একজন বাবা কেন তাঁর নিজের সন্তানদের হত্যা করবেন?
সুনামগঞ্জে ৫০ হাজার টাকার চুক্তিতে বৃদ্ধ বাবাকে হত্যা, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩
১৬ আগস্ট, ২০২৬ এ ৮:২৭ অপরাহ্ণ