২০১৭ সালের ৫ জানুয়ারি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আহ্বান করা হয়। প্রথা ভেঙে এই সভায় উপস্থিত ছিলেন ১২ থেকে ১৩ জন পরিচালক। হঠাৎ সেখানে ঢুকে পড়েন কয়েকজন অপরিচিত ব্যক্তি, যাঁরা পরিচালনা পর্ষদের সদস্য নন।
অপরিচিত লোকদের সভায় প্রবেশ দেখে একজন পরিচালক বিরক্ত হয়ে বলে ওঠেন, ‘এই, আপনারা কারা, এখানে কেন?’ কিছুক্ষণ পর সভায় প্রবেশ করেন ডিজিএফআই-এর তৎকালীন মহাপরিচালক মোহাম্মদ আকবর হোসেন। তাঁর সঙ্গে ছিলেন এস আলম।






