মেঘনা ব্যাংক পিএলসি সম্প্রতি তাদের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে ব্যাংকের সারা দেশের সব শাখা ও উপশাখায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হয়েছে।

মেঘনা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে সিনিয়র ম্যানেজমেন্ট টিম কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের সব শেয়ারহোল্ডার, গ্রাহক, শুভাকাঙ্ক্ষী ও নিয়ন্ত্রক সংস্থার প্রতি তাদের অব্যাহত সহযোগিতা ও আস্থার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।