নোয়াখালী জেলা শহরের মাইজদীতে বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিল হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে মাইজদী বাজারের উত্তরে চৌমুহনী-মাইজদী মহাসড়কে এ মিছিল পরিচালিত হয়। পরবর্তী সময়ে ফেসবুকের বিভিন্ন পেজে মিছিলের ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়।
ভিডিওতে দেখা যায়, যুবলীগের ২৫ থেকে ৩০ জন নেতা-কর্মী মাইজদী বাজারের উত্তর দিক থেকে ঝটিকা মিছিল নিয়ে বের হয়। এ সময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম মুক্তকণ্ঠকে জানান, “আজ জুমার নামাজের সময় ফাঁকা সড়কে শহরের বাইরে একটি ঝটিকা মিছিল হয়েছে। মিছিলকারীরা আবার নিজেদের মতো সড়ক ত্যাগ করেছে। বিষয়টি জানার পর এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। কাদের নেতৃত্বে মিছিল হয়েছে, কারা অংশ নিয়েছেন, এসব বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।”






