এসবিএসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন আবদুল কাইয়ুম চৌধুরী। এর আগে তিনি দ্য প্রিমিয়ার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এসবিএসি ব্যাংকের প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবদুল কাইয়ুম চৌধুরী ১৯৯৪ সালে আইএফআইসি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে সাউথইস্ট ব্যাংকে ২০ বছর ধরে প্রিন্সিপাল ও ধানমন্ডি শাখার ব্যবস্থাপক, ফরেন ট্রেড সার্ভিসেস ডিভিশনসহ বিভিন্ন পদে কাজ করেন। ২০২৩ সালের জানুয়ারিতে তিনি দ্য প্রিমিয়ার ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দেন।
আবদুল কাইয়ুম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি দেশে-বিদেশে অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ে বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন।






