দুই দিন আগে পাকিস্তান সুপার লিগের ট্রফি জয় করে উল্লাস করেছেন বাবর আজম। টুর্নামেন্টে ৫৮৮ রান করে তিনি সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন এবং পেশোয়ার জালমির অধিনায়ক হিসেবেও দলকে চ্যাম্পিয়ন বানিয়েছেন।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তানের ব্যাটিংয়ের প্রধান ভরসা ছিলেন বাবর। কিন্তু প্রথম টেস্ট ম্যাচের আগের রাতে বাঁ হাঁটুর চোটে তিনি ছিটকে যান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বিস্তারিত আসছে...






