অস্ত্রোপচারের আগে রোগীদের চেতনানাশক ওষুধ হিসেবে তরল কেটামিন ব্যবহার করা হয়। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এই ওষুধের বিক্রি নিষেধ। বিশেষ প্রক্রিয়ায় এই তরল কেটামিনকে পাউডারে রূপান্তর করে এখন মাদক হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবং এই কাজ চলছে ঢাকায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানে সম্প্রতি এমন একটি ‘মিনি ল্যাব’ ধরা পড়ে, যেখানে মাদক তৈরির চক্র চলছিল। অধিদপ্তর সম্প্রতি আরও তিনটি চক্রের সন্ধান পেয়েছে, যেখানগুলোতে মিনি ল্যাব বসিয়ে বিভিন্ন ধরনের মাদক তৈরি করা হচ্ছে।
নিরাপদ খাদ্য আইনে ৭ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
১৬ আগস্ট, ২০২৬ এ ৭:৫৩ অপরাহ্ণ