হাওরাঞ্চলে নতুন ধান ঘরে তোলার সময় এলে বাঁশের তৈরি কুলা, ডালা, টুকরি, ধানের গোলা, চাঁই, খলইসহ নানা গৃহস্থালি সামগ্রীর চাহিদা বেড়ে যায়। ধান মাড়াই, শুকানো, সংরক্ষণ থেকে শুরু করে মাছ ধরা—গ্রামীণ জীবনের বিভিন্ন কাজে এখনো এসব সামগ্রী অপরিহার্য। প্লাস্টিকের আধুনিক পণ্যের মধ্যেও হাওরবাসীর কাছে বাঁশের জিনিসপত্রের মূল্য কমেনি।

কারিগরদের হাতে তৈরি এসব পণ্যে রয়েছে ব্যবহারিকতার পাশাপাশি বাংলার গ্রামীণ ঐতিহ্যের ছাপ। ছবিগুলো সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশবাজার থেকে তোলা: