জামায়াতে ইসলামীর নারী সংসদ সদস্য মারদিয়া মমতাজ মুক্তকণ্ঠয় তাঁকে নিয়ে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনের শিরোনামে শব্দচয়ন নিয়ে প্রতিবাদ জানিয়েছেন।

আজ মঙ্গলবার মারদিয়া মমতাজ তাঁর ফেসবুক প্রোফাইলে এক পোস্টে মুক্তকণ্ঠের অনলাইন সংস্করণে গতকাল প্রকাশিত ‘জামায়াতের মারদিয়া মমতাজকে “ট্রফি নেত্রী” বলে ট্রল করার নেপথ্যে কী’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন নিয়ে এ প্রতিবাদ জানান।

.

মারদিয়া মমতাজ লিখেছেন, ‘মুক্তকণ্ঠের একটি প্রতিবেদনের শিরোনামে আমার নামের সাথে ব্যবহৃত ‘ট্রফি নেত্রী’ শব্দবন্ধটি দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত বলে মনে করি। এ ধরনের শব্দচয়ন অনিচ্ছাকৃতভাবেও নারীদের প্রতি অসম্মানজনক ধারণাকে উৎসাহিত করতে পারে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া বাড়াতে ভূমিকা রাখে।’

.

মুক্তকণ্ঠ এই প্রতিবেদনে ‘ট্রফি নেত্রী’ শব্দবন্ধটি মারদিয়া মমতাজকে চিত্রিত করতে ব্যবহার করা হয়নি। তাঁকে হেয় করার কোনো উদ্দেশ্য থেকে এটা করা হয়নি। এটা মুক্তকণ্ঠের কোনো বক্তব্য নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে এই শব্দবদ্ধ ধরে ট্রল করার নেপথ্যের কারণ অনুসন্ধানের কারণে শিরোনামেও এই শব্দবন্ধ এসেছিল।

.জামায়াতের মারদিয়া মমতাজকে ‘ট্রফি নেত্রী’ বলে ট্রল করার নেপথ্যে কী.

প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে মারদিয়া মমতাজ একধরনের হেনস্তার শিকার হচ্ছেন। আর সেই হেনস্তার কারণ অনুসন্ধান করতে গিয়ে তাঁর কণ্ঠে ‘ট্রফি’ শব্দটির ব্যবহারও পাওয়া গিয়েছিল একটি আলোচনা অনুষ্ঠানে।

এরপরও মারদিয়া মমতাজের এই প্রতিবাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে। সম্পাদকীয় নীতি অনুসরণ করে মুক্তকণ্ঠ শব্দচয়নে দায়িত্বশীল থাকার বিষয়ে বরাবরই প্রতিশ্রুতিবদ্ধ।